
ফরিদপুরে বিদ্যুতায়িত হয়ে জাহিদ শেখ (৪৫) নামের এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে জেলা সদরের কানাইপুর বিসিক শিল্পনগরীর একটি কারখানা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
জাহিদ শেখের বাড়ি জেলার বোয়ালমারী উপজেলার সহস্রাইল গ্রামে। তিনি ফরিদপুর বর্ধিত পৌরসভার কানাইপুর মৃগি গ্রামে পরিবারসহ ভাড়া বাসায় বসবাস করতেন। সেখানে থেকে পরিচ্ছনতাকর্মী হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের দাবি, গতকাল শনিবার রাতে কানাইপুরের বিসিক শিল্পনগরীর নিপা প্লাস্টিক ফ্যাক্টরির বিদ্যুতের সার্ভিস তার চুরি করতে যান জাহিদ শেখ। তার কাটার সময় বিদ্যুতায়িত হয়ে নিচে ড্রেনের মধ্যে পড়ে গিয়ে মারা যান। আজ সকালে স্থানীয় বাসিন্দারা ড্রেনের মধ্যে জাহিদের মরদেহ পড়ে থাকতে দেখে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) পিযুষ কান্তি হালদার জানান, আজ সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৪ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৭ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে