
ফরিদপুরের নগরকান্দায় জামাল মাতুব্বর (৫২) নামের এক মালয়েশিয়াপ্রবাসীকে অণ্ডকোষ থেঁতলে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশের ধারণা, চুরি করতে এসে চিনে ফেলায় তাঁকে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত হাতেম মাতুব্বরের একমাত্র ছেলে।
জানা গেছে, পরিবারের হাল ধরতে দীর্ঘ ২৮ বছর মালয়েশিয়ায় ছিলেন জামাল। সম্প্রতি দেশে ফিরে গত ৬ রমজান পার্শ্ববর্তী সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নিজ গ্রামে সাজেদা বেগম (২৮) নামের এক তরুণীকে বিয়ে করেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। কোনো ভাই-বোন নেই। গতকাল সন্ধ্যায় শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে নিয়ে বাড়িতে ফেরেন। গভীর রাতে তাঁর বাড়িতে ডাকাত দল প্রবেশ করে বলে পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান। তবে কোনো মালামাল খোয়া যায়নি বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
নিহত ব্যক্তির স্ত্রী সাজেদা বেগম জানান, গভীর রাতে দুজন ডাকাত ঘরে প্রবেশ করে। এ সময় তাঁর স্বামীর অণ্ডকোষে তাঁরা লোহার রড দিয়ে আঘাত করে চলে যায়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজ শনিবার দুপুরে বাড়িতে গিয়ে দেখা গেছে, পুরো বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। আহাজারি করতে করতে লুটিয়ে পড়ছেন বৃদ্ধা মা শিরি বেগম। ছেলেকে হারিয়ে শোকে স্তব্দ হয়ে পাগলপ্রায় তিনি। শিরি বেগম আহাজারি করতে করতে বলেন, ‘আমার আর কেউ রইল না।’
বিষয়টি নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফর আলী আজকের পত্রিকাকে বলেন, ধারণা করা হচ্ছে, চুরি করতে এসে চিনে ফেলায় তাঁর অণ্ডকোষে আঘাত করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত প্রক্রিয়াধীন।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৫ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে