
ফরিদপুরে ভাঙ্গা উপজেলায় মহাসড়কে ক্রাচে ভর দিয়ে এক পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন আনার আলী। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে মাঝেমধ্যে মহাসড়কে বসে পড়ছিলেন তিনি। তাঁর সঙ্গে থাকা বৃদ্ধ স্ত্রীর চোখেমুখে উদ্বেগের ছাপ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার হামিরদী ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কের মাধবপুর এলাকায় ক্লান্ত অসুস্থ এই বৃদ্ধের দেখা মেলে। গোপালগঞ্জের মুকসুদপুর থেকে ফরিদপুরে চিকিৎসক দেখাতে এসেছিলেন তিনি। ফেরার পথে মহাসড়কে অবরোধের মুখে পড়েন তিনি। ক্রাচে ভর দিয়ে প্রায় ১০ কিলোমিটার পথ হাঁটতে হয়েছে তাঁকে।
আনার আলী বলেন, ‘অসুস্থ শরীর নিয়ে ফরিদপুরে ডাক্তার দেখাতে গেছিলাম। আসবার সময় পুখুরিয়া থেকে বাস নামায় দিছে। এরপর কোনো গাড়ি আইলো না, ওই জায়গ্যার মানুষ কোনো অটোরেও আসতে দিলো না। আমি এক পা দিয়ে হাঁটতেও পারি না, পায়ে শক্তিও পাই না।’
রাজধানী থেকে দুই শিশুসহ পাঁচ সদস্যের একটি পরিবারকে মহাসড়কে দেখা যায়। মালামাল নিয়ে হেঁটে যাচ্ছিলেন তাঁরা। জানতে চাইলে পরিবারটির সদস্য হাবিবুর রহমান জানান, তাঁরা প্রায় ১৫ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন হেঁটে ও ভ্যানে করে। আটকে পড়া গাড়িচালকদের ভোগান্তির কথাও তুলে ধরে তিনি বলেন, ‘এই গাড়িচালকেরা দীর্ঘ সময় না খেয়ে গাড়িতে বসে থাকতে বাধ্য হচ্ছেন।’
সংসদীয় আসন পুনর্বিন্যাসে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নকে পার্শ্ববর্তী আসনে সংযুক্ত করার প্রতিবাদে বিক্ষোভ চলছে। আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কসহ এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বর অবরোধ করেন আন্দোলনকারীরা। ভাঙ্গা গোলচত্বরসহ দুটি মহাসড়ক অবরোধের কারণে তীব্র জনভোগান্তি দেখা দেয়। দুটি মহাসড়কের দুই পাশে ৪০ কিলোমিটারজুড়ে যানজট তৈরি হয়। এতে সাধারণ পথচারীসহ আটকে পড়া যানবাহনের যাত্রীরা প্রচণ্ড ভোগান্তির মুখে পড়ে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে