
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে পেট্রলবোমা ভরা একটি লাগেজ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার হামিরদি ইউনিয়নের মুনসুরাবাদ এলাকায় মহাসড়কের পাশ থেকে বিস্ফোরকগুলো উদ্ধার করে পুলিশ। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি।
পুলিশের ধারণা, আওয়ামী লীগের অনলাইনে ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা করতে এসব পেট্রলবোমা লাগেজে ভরে মহাসড়কের পাশে নিয়ে এসেছে দুর্বৃত্তরা।
ভাঙ্গা থানা পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে মুনসুরাবাদ এলাকায় নাশকতার প্রস্তুতির খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। পরে দুর্বৃত্তরা লাগেজটি মহাসড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। লাগেজের ভেতর থেকে ৩২ বোতল পেট্রলবোমাসদৃশ বিস্ফোরক উদ্ধার করা হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, ‘সড়কের পাশে ফেলে যাওয়া লাগেজে ৩২ বোতল পেট্রলবোমা পাই। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি, তবে তদন্ত চলছে।’
এর আগে উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের সৌদিপ্রবাসী টিটু সরদারের বাড়িতে অভিযান চালায় পুলিশ। গতকাল বুধবারের ওই অভিযানে ককটেল ও পেট্রলবোমাসহ বিস্ফোরক বানানোর উপকরণ এবং তিনজনকে আটক করা হয়।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৬ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে