
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবদুর রহমানের প্রচারে অংশ নিয়েছেন সাবেক ক্রিকেটার ও নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মর্তুজা। এ সময় তিনি নৌকা প্রতীকে ভোট চান এবং ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।
আজ শুক্রবার বিকেলে ফরিদপুর-১ আসনের আলফাডাঙ্গায় নির্বাচনী প্রচারে আসেন মাশরাফি বিন মর্তুজা। এরপর তিনি কামারগ্রাম আদর্শ কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে যোগ দেন। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রার্থী আবদুর রহমান।
নির্বাচনী সভায় আসনটির স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের উদ্দেশে আবদুর রহমান বলেন, ‘কার সঙ্গে নির্বাচনে আসলাম! মাঝে মাঝে মনে হয়, গলায় রশি দিয়ে মরে যাই। তোমার বয়স ৪৬ বছর। আর আমার রাজনীতির বয়সই ৫৭ বছর। আমি যেদিন মুক্তিযুদ্ধ করেছি, সেদিন তুমি মায়ের পেটে পর্যন্ত আসোনি।’
জনসভায় বক্তব্যে আবদুর রহমান বলেন, ‘গত পাঁচ বছরে আমি এলাকায় সেভাবে সময় দিতে পারিনি বলে অনেকের অভিযোগ আছে। কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে যখন ষড়যন্ত্র হয়, তখন আমরা বসে থাকতে পারি না। এ জন্য আমাকে সারা দেশে সময় দিতে হয়েছে। এ জন্য আমি ইচ্ছা থাকলেও আপনাদের মাঝে আসতে পারিনি। তবে আমি কারও উপকার করতে না পারলেও ক্ষতি করিনি।’
নির্বাচনে ব্যক্তিগতভাবেও আক্রমণ করা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন আবদুর রহমান। তিনি বলেন, ‘৭ তারিখে (৭ জানুয়ারি) প্রমাণিত হবে, মানুষ কালোটাকায় ভোট দেয় না।’
এ সময় মাশরাফি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধুর মার্কা ছিল নৌকা। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মার্কা নৌকা। আবদুর রহমানের মার্কাও নৌকা। তাই ৭ জানুয়ারি ভোটের দিনে সকলে ভোটকেন্দ্রে গিয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করবেন।’ তিনি ফরিদপুর-১ আসনে নৌকার প্রার্থী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমানের পক্ষে ভোট চান। একই সঙ্গে নড়াইল-২ আসনে নৌকার প্রার্থী হিসেবে তাঁর জন্য সবার প্রতি দোয়া কামনা করেন।
আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত হোসেন শিকদার, ঢাকা মহানগর (দক্ষিণ) সভাপতি দিলীপ রায়, কেন্দ্রীয় মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া মিন্টু, সাবেক এআইজি বীর মুক্তিযোদ্ধা মালিক খসরু, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন মুশা মিয়া প্রমুখ।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৮ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১৫ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৩২ মিনিট আগে