৩২ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করায় রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়।
আজ সোমবার দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাসার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার সূত্রে জানা গেছে, রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩২ লাখ ৫৫ হাজার ৫৬৬ টাকা টাকার স্থাবর সম্পদের তথ্য গোপন ও কম প্রদর্শন করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রদান করেন। ওই সম্পদসহ অবৈধ উৎস হতে ৫৯ লাখ ৭৪ হাজার ৩০৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ১১ লাখ ৮১ হাজার ২১৪ টাকার সি. সি ঋণ পরিশোধ হওয়া সত্ত্বেও তা সম্পদ বিবরণীতে উল্লেখপূর্বক মিথ্যা তথ্য প্রদান করে শাস্তিযোগ্য অপরাধ করেন। এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় দুর্নীতি দমন কমিশন, ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দায়ের করা হয়েছে।
এর আগে দুর্নীতি দমন কমিশন ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ের ২০১৯ সালের ১৮ নভেম্বর ই/আর নম্বর-৬০ / ২০১৯ অনুসন্ধান শেষে গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলামের বিরুদ্ধে ৪৯ লাখ ৬৩ হাজার ৯০০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়। এ কারণে তার বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সুপারিশ করে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করা হয়।
তার প্রেক্ষিতে নজরুল ইসলামের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি হলে তিনি গত ২০২১ সালের ১৯ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন, ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ে সম্পদ বিবরণী দাখিল করেন। এতে তিনি ৩২ লাখ ৫৫ হাজার ৫৬৬ টাকা টাকার স্থাবর সম্পদের তথ্য গোপন ও কম প্রদর্শন করেন এবং ১১ লাখ ৮১ হাজার ২১৪ টাকার সি. সি ঋণ পরিশোধের বিষয়েও সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান করেন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে