
ফরিদপুরে থানা থেকে লুট হওয়া গ্রেনেড-কার্তুজসহ বিপুল বিস্ফোরক উদ্ধার করেছে র্যাব। এ সময় ধাতব লিভার যুক্ত তিনটি অবিস্ফোরিত গ্রেনেড, শটগানের কার্তুজ ৪১টি ও গ্যাসগানের তাজা কার্তুজসদৃশ ৩০টি বস্তু পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার। তিনি জানান, গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে শহরের চরকমলাপুর বিএডিসি অফিসসংলগ্ন ঝোপঝাড় থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।
এই কর্মকর্তা আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্ট দুষ্কৃতকারীরা একযোগে বিভিন্ন থানায় হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করে এবং সেগুলো পরে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করতে থাকে, ফলে দেশে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল বিস্ফোরক সরঞ্জাম পাওয়া যায়। প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, উদ্ধার করা গ্রেনেড ও কার্তুজগুলো থানা থেকে লুট হওয়া গোলাবারুদ।
ফরিদপুর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লিডার) তারিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বিস্ফোরকগুলো বাংলাদেশ পুলিশের বলে নিশ্চিত হওয়া গেছে এবং ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। কে বা কারা এগুলো রেখেছে, তা এখনো শনাক্ত করা যায়নি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে