
ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলাকালে প্রকাশ্যে দেশীয় অস্ত্র হাতে মহড়া দিয়ে শিক্ষকদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে আল-সাদ (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার আল-সাদ আলফাডাঙ্গা পৌরসভার আনোয়ার হোসেনের ছেলে এবং স্থানীয় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের ভাগনে।
আজ রোববার র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, র্যাব-৬-এর সহযোগিতায় গতকাল শনিবার সন্ধ্যায় খুলনা শহরের ময়লাপোতা এলাকায় যৌথ অভিযান চালিয়ে আল-সাদকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, ৯ ডিসেম্বর আলফাডাঙ্গা পৌরসভার কামারগ্রামে আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজে পরীক্ষা চলাকালে ১৪৪ ধারা অমান্য করে আল-সাদ কলেজে প্রবেশ করে ত্রাস সৃষ্টি করেন। কলেজের সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনা ধরা পড়ে। ফুটেজে দেখা যায়, একটি মোটরসাইকেলে দুই যুবক আসেন। পেছনে বসা আল-সাদের হাতে বড় আকৃতির দেশীয় অস্ত্র (রামদা) উঁচিয়ে নিয়ে আসেন। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা দৌড়ে ছড়িয়ে পড়েন। এরপর কলেজের মূল ভবনে প্রবেশ করেন এবং কিছুক্ষণ পর বেরিয়ে যান।
র্যাব কর্মকর্তা তাপস কর্মকার জানান, আল-সাদ কর্তব্যরত শিক্ষক ও কলেজের অধ্যক্ষকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে তাঁর সহযোগী সাদি খানকে (২৭) সঙ্গে নিয়ে হাতে তলোয়ারসহ কলেজ ক্যাম্পাসে পুনরায় প্রবেশ করে শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেন। এতে পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হয়।
ঘটনার দুই দিন পর কলেজের কর্মচারী নাজমুল হোসেন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় আল-সাদ ও তাঁর সহযোগী সাদি খানকে আসামি করা হয়েছে।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাত বলেন, গ্রেপ্তার আল-সাদকে রাতেই থানায় হস্তান্তর করা হয়েছে। আদালতে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। অপর যুবককে গ্রেপ্তার করতে অভিযান এখনো অব্যাহত রয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে