
ফরিদপুরের বোয়ালমারীতে অস্ত্রসহ মাহবুবুর রহমান সজিব নামে যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মাহবুবুর বোয়ালমারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন।
গতকাল রাত ১১টার দিকে জেলা সেনা ক্যাম্প এক বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের আওতাধীন বোয়ালমারী সেনা ক্যাম্পের নেতৃত্বে এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে।
আজ বৃহস্পতিবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, যুবদল নেতার বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা নেওয়া হয়েছে এবং আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
জানতে চাইলে জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন বলেন, ‘ঘটনাটি আমি এখনো জানি না। খোঁজ নিয়ে বলা যাবে। এ ছাড়া দলের কেউ হলে তদন্ত সাপেক্ষে কেন্দ্র ব্যবস্থা নিতে পারে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে