
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে গত বুধবার বাস দুর্ঘটনায় নাসিমা বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নাসিমার বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নে। তাঁর লাশ শনাক্ত হওয়ার পর গতকাল বৃহস্পতিবার রাতে মরদেহ নিয়ে বাড়ির পথে রওনা হন তাঁর স্বজনেরা। আজ শুক্রবার (২৭ মার্চ) সকাল ৮টায় নিজ গ্রামে তাঁর লাশ দাফন করা হয়।
পার্বতীপুর পুলিশ ও নাসিমার স্বজনদের সূত্রে জানা গেছে, পার্বতীপুর উপজেলার ৪ নম্বর পলাশবাড়ী ইউনিয়নের মধ্য আটরাই গ্রামের মৃত নূর ইসলামের স্ত্রী নাসিমা বেগম। তিনি গত ১৯ ফেব্রুয়ারি চাকরির উদ্দেশ্যে সাভারে ভাগনি আজমিরা খাতুনের বাড়িতে যান। এক মাস চেষ্টার পরও চাকরির ব্যবস্থা না হওয়ায় ঈদ করতে ভাগনির সঙ্গে তাঁর শ্বশুরবাড়ি ফরিদপুরে যান তাঁরা। ঈদ শেষে গত বুধবার বিকেল ৫টায় বাসযোগে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট দিয়ে ঢাকার উদ্দেশে রওনা করেন নাসিমা, তাঁর ৮ মাসের অন্তঃসত্ত্বা ভাগনি আজমিরা খাতুন, চার বছরের শিশুসন্তান আব্দুর রহমান এবং আজমিরার স্বামী আব্দুল আজিজ আজাদ। দুর্ঘটনার সময় সবাই বাসের ভেতরে ছিল। কিছুক্ষণ পর সাঁতরে উঠে প্রাণে বাঁচেন আব্দুল আজিজ। এর প্রায় ৬ ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে নাসিমা, তাঁর ভাগনি ও নাতির মরদেহ উদ্ধার করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সব আইনি কার্যক্রম শেষ করে গতকাল রাত সাড়ে ৭টার দিকে মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সযোগে পার্বতীপুরের উদ্দেশে রওনা দেন তাঁর আত্মীয়রা।
নিহত নাসিমার চাচাতো ভাই জুলফিকার আলী ভুট্টু জানান, নিহত নাসিমা রানা প্লাজায় দুর্ঘটনার সময় সেখানে চাকরি করতেন। দুর্ঘটনায় বেঁচে গেলেও স্বামীর মৃত্যুর পর জীবিকার তাগিদে চাকরির জন্য ঢাকা যাওয়াই তাঁর জন্য কাল হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত নদীতে ডুবে মারা গেলেন তিনি।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, ‘খবর পেয়ে নিহতের বাড়িতে পরিদর্শন করেছি।’
এদিকে খবর পেয়ে ওই বাড়িতে যান পার্বতীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হোসেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক নিহত নাসিমার পরিবারকে নগদ ২৫ হাজার টাকা দেন তিনি।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২১ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৪ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে