
বিএনপির প্রতি ভালোবাসা আর দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করার প্রবল আকাঙ্ক্ষায় আবারও ‘ধানমানব’ সেজেছেন মো. খাদেমুল ইসলাম।
গতকাল শনিবার দুপুরে দিনাজপুরের বিরামপুর ডিগ্রি কলেজ মাঠে তারেক রহমানের নির্বাচনী জনসভায় খাদেমুল শরীরে ধান বেঁধে হাজির হন। সভায়অনেকেরই নজর কাড়েন তিনি।
জানা গেছে, ৫০ বছর বয়সী খাদেমুলের বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের জাঠিহার গ্রামে। তিনি পুটিমারা ইউনিয়ন বিএনপির সদস্য। গতকাল সকাল থেকে ধানের শীষ দিয়ে বানানো টুপি ও পোশাক পরে স্টেজের পাশে ঘুরে বেড়ান খাদেমুল। তারেক রহমানকে কাছ থেকে একঝলক দেখার অপেক্ষায় অধীর হয়ে আসেন তিনি।
খাদেমুল জানান, গত ২৫ ডিসেম্বর ঢাকার ৩০০ ফুট এলাকায় তারেক রহমানের জনসভায় সারা শরীর ধানের শীষ দিয়ে সাজিয়ে ধানমানব হয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু সেদিন মঞ্চ পর্যন্ত পৌঁছাতে পারেননি। তাই এবার বিরামপুরের জনসভায় দলের নেতার কাছাকাছি যেতে ধানমানব সেজেছেন। তবে মঞ্চের কাছাকাছি যেতে পারলেও তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করা সম্ভব হয়নি খাদেমুলের।
খাদেমুল ইসলাম বলেন, ‘ধানের শীষের প্রতি ছোটবেলা থেকে ভালোবাসা ছিল। আগের বার তারেক রহমানের কাছে যেতে না পারলেও এবার হয়তো তাঁর সঙ্গে দেখা করতে পারব।’
পুটিমারা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আতিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, খাদেমুল একজন বিএনপি ও ধানের শীষ প্রতীকের ভক্ত। বিরামপুরে তিনি তারেক রহমানের জনসভায় ধানমানব সেজে এসেছেন।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৬ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৯ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে