
বাংলাদেশ পুলিশ খারাপ না, এক খারাপ লোকের পাল্লায় পড়ে, এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল বলে মন্তব্য করেছেন দিনাজপুরের পুলিশ সুপার(এসপি) মো. মারুফাত হুসাইন।
শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় দিনাজপুরের নবাবগঞ্জ থানা চত্বরে ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্যে এসপি মো. মারুফাত হুসাইন বলেন, ‘দিনাজপুরের সকল পুলিশকে আগামী দুই মাসের সময় দিয়েছি। এর মধ্যে সকলে নিজেকে সংশোধন করে নেবেন। অন্যথায় এ জেলায় থাকতে পারবেন না।’
বর্তমানে এ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা স্বীকার করে তিনি বলেন, ‘আমি যদি আগামী ৬ মাস এ জেলায় থাকি, তাহলে প্রত্যেক অপরাধীকে গ্রেপ্তার করা হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. নজরুল ইসলাম ফতে, ইউপি চেয়ারম্যান ও কুশদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ারুল আজিম, উপজেলা জামায়াতের আমির মো. নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. নূরে আলম সিদ্দিকী প্রমুখ।
আরও খবর পড়ুন:

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে