
দিনাজপুরের খানসামা স্বাস্থ্য কমপ্লেক্সে সাবেক স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেনের সফর উপলক্ষে হওয়া খরচের ঘাটতি মেটাতে স্বাস্থ্য কর্মকর্তার চাঁদা আদায়ের অভিযোগের তদন্ত শুরু হয়েছে। গত ১২ সেপ্টেম্বর এই সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন করে সরেজমিনে তদন্ত পূর্বক প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেয় সিভিল সার্জন কার্যালয়।
তদন্ত কমিটির সদস্যরা হলেন—পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হামদুল্লাহ, কনসালট্যান্ট (অর্থোপেডিক) ডা. জাকির হোসেন ও জুনিয়র কনসালট্যান্ট (নাক, কান ও গলা) ডা. শীতল চন্দ্র পাহান।
তদন্ত কমিটির তিন সদস্য আজ শনিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। কমিটির সদস্যরা চিকিৎসক, নার্স-মিডওয়াইফ, স্যাকমো, ওয়ার্ড বয়, সিএইচসিপি, স্বাস্থ্য সহকারী ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। সেই সঙ্গে চাঁদা দাবি, না দিলে বেতন বন্ধসহ স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে পাঁচটি সুনির্দিষ্ট বিষয়ে লিখিত জবাব নেন। তবে এ দিন ছুটিতে ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ টি এম ওবায়দুল্লাহ।
হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের কাছে স্বাস্থ্য কর্মকর্তা ওবায়দুল্লাহর চাঁদা দাবির অভিযোগ নিয়ে ১২ সেপ্টেম্বর আজকের পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এর জেরে তদন্ত কমিটি গঠন করে সিভিল সার্জন কার্যালয়।
কমিটির সদস্য পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হামদুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ যাচাই করতে সিভিল সার্জনের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর লিখিত বক্তব্য নেওয়া হয়েছে। সেই বক্তব্য সিভিল সার্জনের কাছে পেশ করা হবে। তিনি যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেবেন।’
অভিযোগের সত্যতা পাওয়া গেছে কি না, জানতে চাইলে তিনি তদন্তের স্বার্থে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
প্রসঙ্গত, আজকের পত্রিকায় প্রকাশিত সংবাদে অভিযোগ ছিল গত ১৩ জুলাই আওয়ামী লীগ সরকারের তৎকালীন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেন। তাঁর এই সফরের খরচ মেটাতে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের কাছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এটিএম ওবায়দুল্লাহর বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। নির্ধারিত চাঁদা না দিলে বেতন আটকিয়ে রাখার ভয় দেখান তিনি।
এ সংবাদ প্রকাশের পর গত ১৭ সেপ্টেম্বর দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজ উদ্দিন।

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে আউটসোর্সিং কর্মচারী নিয়োগের ভাইভা পরীক্ষা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ডাকতে বাধ্য হয় কর্তৃপক্ষ। তবে টেন্ডারে অংশ নেওয়া এক ঠিকাদারের নিযুক্ত কর্মী ও বহিরাগত ব্যক্তিদের হুমকির মুখে পরীক্ষা না দিয়ে ফিরে গেছেন অনেকে।
৪ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে নিজেকে নিরপেক্ষ দাবি করা ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী মেহেদী সজীব শাখা ইসলামী ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক নির্বাচিত হয়েছেন।
৩৩ মিনিট আগে
শিশুটির বাড়ি কুমিরাতে। আর যে জায়গা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে, সেখান থেকে তার বাড়ি অন্তত পাঁচ–সাত কিলোমিটার দূরে। সেখান থেকে শিশুটির একা এত দূর আসা সম্ভব নয়...
১ ঘণ্টা আগে
তিন মাসের বকেয়া বেতনের দাবিতে যশোরে চালডাল ডটকমের কর্মীরা বিক্ষোভ করেছেন। আজ সোমবার যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কের ভেতরে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ বিক্ষোভ করেন তাঁরা। এ সময় পার্কের বাইরে থেকে কর্মীরা ভেতরে প্রবেশ করতে চাইলে কর্তৃপক্ষ প্রধান ফটক বন্ধ করে দিলে ভাঙচুরের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে