
দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে বিএনপি ঘোষিত ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে বলে অভিযোগ স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের। তাঁরা প্রার্থীর সুনাম ক্ষুণ্নকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি, বহিষ্কারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে দাবি জানিয়েছেন।
বুধবার বেলা ১১টায় বীরগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে বিএনপির নেতা-কর্মীরা এই দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু।
দলীয় প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের জন্য বীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মনোনয়নপ্রত্যাশী মো. জাকির হোসেন ধলুর বিরুদ্ধে অভিযোগ তোলেন রেজওয়ানুল ইসলাম রিজু। তিনি বলেন, ‘সাধারণ সম্পাদক মনোনয়ন ঘোষণার আগে বিভিন্ন স্থানে বক্তব্যে বলেছেন, “ধানের শীষ প্রতীক বরাদ্দ যে-ই পাক, আমি তার সঙ্গেই দলের হয়ে কাজ করব।” কিন্তু দলীয় হাইকমান্ড মো. মনজুরুল ইসলাম মঞ্জুকে প্রার্থী মনোনীত করে ধানের শীষ প্রতীকের জন্য কাজ করার নির্দেশ দিলেও জাকির হোসেন ধলু ও তাঁর সমর্থক গোষ্ঠী অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা বিভিন্ন হাটবাজারে মশাল মিছিল করে আতঙ্ক ছড়িয়ে বেড়াচ্ছে। এতে বিএনপির প্রার্থীর সুনাম ক্ষুণ্ন হচ্ছে, যা দলের জন্য ক্ষতিকারক।’
সংবাদ সম্মেলনে কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক শামীম ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম মাজু, মমতাজুল করিম তাজুসহ বীরগঞ্জ ও কাহারোল উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের অভিযোগের ব্যাপারে বীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মনোনয়নপ্রত্যাশী মো. জাকির হোসেন ধলুর বক্তব্য পাওয়া যায়নি।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩০ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪৩ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে