
টানা বৃষ্টিতে দেশের বাজারে চাহিদা বাড়ায় হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচের আমদানি বেড়েছে। ফলে কেজিতে ৪০ টাকা কমেছে দাম। এতে বন্দরের ব্যবসায়ীদের পাশাপাশি স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।
আজ রোববার হিলি স্থলবন্দর ঘুরে দেখা যায়, বন্দর অভ্যন্তরে চলছে কাঁচা মরিচের বেচাকেনা। গতকাল শনিবার প্রতি কেজি কাঁচা মরিচ মানভেদে ১৫০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হলেও আজ তা বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা দরে।
হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি মাসের গেল ২০ দিন এবং এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতীয় ২২৪টি ট্রাকে ১ হাজার ৬৬৫ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। প্রতি টন কাঁচা মরিচ শুল্কায়ন হচ্ছে ৫০০ ডলারে। প্রতি কেজিতে শুল্ক গুনতে হচ্ছে ৩৬ টাকা ৪০ পয়সা।
আজ বিকেল ৪টা পর্যন্ত ৩৮টি ট্রাকে ২৮৭ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। চলতি মাসে কাঁচা মরিচ থেকে সরকার ৬১ কোটি ২৫ লাখ টাকার মতো রাজস্ব আহরণ করেছে।
কাঁচা মরিচ আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি সাব্বির হোসেন বলেন, গতকাল ভারতে সার্ভার সমস্যার কারণে তেমন কাঁচা মরিচ আমদানি হয়নি। যার কারণে চাহিদার তুলনায় আমদানি কম থাকায় ১৬০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হয়েছে। কিন্তু আজকে আমদানি বেশি, দামও কমেছে কেজিতে ৪০ টাকা।
সাব্বির হোসেন আরও বলেন, ‘টানা বৃষ্টির কারণে দেশে কাঁচা মরিচের উৎপাদন কম, যার কারণে চাহিদা রয়েছে। সে জন্য আমরা ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করছি।’
এ বিষয়ে হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচের আমদানি স্বাভাবিক রয়েছে। কাঁচা মরিচ যেহেতু পচনশীল পণ্য, তাই ব্যবসায়ীরা যাতে পণ্যটি দ্রুত বাজারে সরবরাহ করতে পারেন, সে জন্য আমরা সব ধরনের সহযোগিতা করে যাচ্ছি। এতে দেশের বাজারে সরবরাহ ঠিক থাকলে দাম স্বাভাবিক থাকবে।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৪ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৮ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে