রাজধানীর কামরাঙ্গীরচরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে নাজিম মিয়া নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আজ রোববার এ রায় দেন বলে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এরশাল আলম জর্জ।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর কামরাঙ্গীরচর এলাকায় একটি ভাড়া বাসায় বিস্কুট দেওয়ার কথা বলে ডেকে নিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণ করেন নাজিম মিয়া (২৮)। ঘটনার সময় শিশুটির মা-বাবা বাসায় ছিলেন না। একপর্যায়ে ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে নাজিম মিয়া পালিয়ে যান।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করেন। ১৪ জনের সাক্ষ্য নেওয়া শেষে আজ রায় দিলেন আদালত।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
৩ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
৩২ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে