রাজধানীর মুগদার মদিনাবাগ এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। পুলিশের ধারণা, অতিরিক্ত গরমের কারণে তাঁর মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উত্তর মুগদা মদিনাবাগ আরব বেকারির সামনের ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. ফেরদৌস আলম জানান, সন্ধ্যার দিকে খবর পেয়ে উত্তর মুগদার মদিনাবাগ আরব বেকারির সামনের ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন।
এসআই আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমের কারণে মৃত্যু হতে পারে। মরদেহের কোনো পরিচয় পাওয়া যায়নি। সিআইডি ক্রাইমসিন ইউনিট ওই ব্যক্তির পরিচয় শনাক্তে আঙুলের ছাপ নিলেও পরিচয় শনাক্ত হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১৩ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৭ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে