রাজধানীর গুলশান-১ নম্বরে বিসমিল্লাহ বিরিয়ানি হাউসের সামনে ফুডপান্ডার এক রাইডারের সাইকেল রাখাকে কেন্দ্র করে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। সোমবার (৩০ ডিসেম্বর) রাতে আজকের পত্রিকাকে এ তথ্য জানায় গুলশান থানা-পুলিশ।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় ফুডপান্ডার এক কর্মী গুলশান-১ নম্বরে বিসমিল্লাহ বিরিয়ানি হাউসের সামনে সাইকেল রাখলে বিরিয়ানি হাউসের কর্মীদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি হয়। পরে ফুডপান্ডার ওই কর্মী আরও লোকজন নিয়ে সেখানে হামলা ও ভাঙচুর করে। এই ঘটনার পর দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। বিষয়টি সমাধানের চেষ্টা করছে তাঁরা।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. আরাফাতুল হক খান আজকের পত্রিকাকে বলেন, সাইকেল রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি বাঁধে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। তাঁরা থানায় একটি অভিযোগ দিয়েছে। তবে তাঁরা নিজেদের মধ্যে বিষয়টি নিয়ে সমাধানের জন্য আলোচনা করছে।

পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাটারিচালিত অটোভ্যান চালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে অপহৃত যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে তার অটোভ্যানসহ ও দুটি মোবাইল ফোনও।
২৪ মিনিট আগে
ফরিদপুরের চরমাধবদিয়া ইউনিয়নে প্রায় ২০ বছর আগে নির্মিত একটি কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক বৈষম্যের কারণে সড়কটি উন্নয়নবঞ্চিত। সড়কটির বেহাল হয়ে পড়ায় অন্তত ১০ গ্রামের মানুষ ও শতাধিক শিক্ষার্থী চরম দুর্ভোগে...
৩৯ মিনিট আগে
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয়রা বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে কালীরহাট সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি পুশ-ইনের চেষ্টা নিশ্চিত করলেও ককটেল বিস্ফোরণের তথ্য জানে না বলে জানিয়েছে।
১ ঘণ্টা আগে
এই উৎসবের একটা বার্তা হলো— পরিবেশের প্রতি সুরক্ষার দাবি। একসময় বাংলার রূপ এমন ছিল না। এখানে ছিল খাল, পুকুর, জলাশয়, নদীমাতৃক বাংলাদেশ। সেই রূপ এখন দিন দিন ম্লান হয়ে যাচ্ছে। নদীগুলোকে টিকিয়ে রাখতে হবে
১ ঘণ্টা আগে