আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে সাধারণ ছুটি শুরুর পর আজ বুধবার ফাঁকা হয়ে গেছে রাজধানী ঢাকা। ভোট দিতে অনেকেই ধরেছেন গ্রামের পথ। এ কারণে ব্যস্ত এই মহানগরীর চিরচেনা যানজটের চিত্র বদলে গেছে। প্রধান সড়কগুলোতে নেই স্বাভাবিক দিনের চাপ, অনেক জায়গায় দেখা মিলছে ফাঁকা রাস্তার।
রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে গত দুই দিন ধরে ছিল ঘরমুখো মানুষের ভিড়। নির্বাচনের আগের দিন আজও রেলপথ ও সড়কপথে বাড়ি ফিরছেন অনেকে। কমলাপুর রেলস্টেশন এলাকায় যাত্রীদের চাপ লক্ষ্য করা গেছে। দূরপাল্লার ট্রেনগুলো নির্ধারিত সূচি অনুযায়ী চলাচল করছে। পাশাপাশি যাত্রীবাহী লোকাল ও কমিউটার ট্রেনও চলাচল অব্যাহত রয়েছে।
সড়কে গণপরিবহন সীমিত আকারে চললেও যাত্রীসংখ্যা তুলনামূলক কম। নির্বাচনী কাজে যানবাহন রিকুইজিশনের কারণে বাসের সংখ্যা কম বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। তবে মেট্রোরেল স্বাভাবিকভাবেই চলাচল করছে এবং যাত্রী পরিবহন করছে নিয়মিত সময়সূচি অনুযায়ী।
আগামীকাল ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন বিভিন্ন ধরনের যানবাহনে নিষেধাজ্ঞা থাকলেও মেট্রোরেল ও ট্রেন চলাচল অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে নির্বাচনকে ঘিরে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। টহল জোরদারের পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চলছে।
সব মিলিয়ে নির্বাচনের আগের দিন ঢাকার চেনা কোলাহল অনেকটাই স্তিমিত। ব্যস্ত নগরী যেন সাময়িক বিরতিতে, অপেক্ষা আগামীকালের ভোটের।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে