
রাজধানীর উত্তরা থেকে দুই চীনের নাগরিকসহ আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব। গ্রেপ্তার অপরজন বাংলাদেশি এক নারী।
তুরাগের দলিপাড়া পাকার মাথা সংলগ্ন সেক্টর ৩-এর ২০/এ নম্বর সড়কের ৩/এ নম্বর বাসার চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে গতকাল সোমবার দিবাগত মধ্যরাতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসেন ও তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন, দুই চীনের নাগরিক জেন ফ্যান (৩৮) ও জিন সুচান (৩২) এবং বাংলাদেশি সুইটি আক্তার (২৯)।
ডিএমপির উত্তরা জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসেন বলেন, তুরাগের দলিপাড়া পাকার মাথা সংলগ্ন সেক্টর ৩-এর ২০/এ নম্বর সড়কের ৩/এ নম্বর বাসার চতুর্থ তলার একটি ফ্ল্যাটে সোমবার দিবাগত মধ্যরাতে র্যাব-১ ও তুরাগ থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ভুক্তভোগী এক তরুণীকেও উদ্ধার করা হয়। তিনি তুরাগ থানায় ধর্ষণ ও মানব পাচার আইনে মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার তিনজনকে আসামি করা হয়েছে।
ভুক্তভোগী ওই তরুণী আজকের পত্রিকাকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সুইটির সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে সুইটি উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে রাজধানীর উত্তরার একটি ফ্ল্যাটে নিয়ে তাঁকে আটকে রাখেন। সেখানে চীনের নাগরিক তাঁকে ধর্ষণ এবং বিদেশে পাচারের চেষ্টা করেন।
এ বিষয়ে তুরাগ থানার ওসি মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার দুই চীনের নাগরিক ও এক বাংলাদেশি নারীর বিরুদ্ধে মানব পাচার, ধর্ষণ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আরও একজন চীনা নাগরিক পলাতক রয়েছেন।’ তিনি বলেন, ’গ্রেপ্তার তিনজনকে আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে।’
উত্তরা জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসেন বলেন, ‘গ্রেপ্তার সুইটি আক্তার দেশের প্রত্যন্ত অঞ্চলের নিম্নবিত্ত মেয়েদের বিয়েসহ নানা প্রলোভন দেখিয়ে নিয়ে আসতেন। পরে তিনি গ্রেপ্তার হওয়া দুই চীনের নাগরিক ও পলাতক সদস্যদের সহযোগিতায় তাঁদের বিভিন্ন জায়গায় পাচার করতেন। ভুক্তভোগীদের আটকে রেখে শারীরিক নির্যাতনও করতেন তাঁরা।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে