রাজধানীতে শেষ মুহূর্তে জমজমাট পশুর হাটগুলো, তবে আগের দিনের তুলনায় ভিড় কম। মঙ্গলবার সকাল থেকেই বেড়েছে বিক্রি, তবে কমেছে দাম। রাজধানীর কয়েকটি কোরবানির পশুর হাট ঘুরে মিলেছে এমন চিত্র।
রাজধানীর গাবতলী, আফতাবনগর আর মেরাদিয়া পশুর হাটে গিয়ে দেখা যায়, বেশির ভাগ বিক্রেতারাই চাইছেন তাঁদের সংগ্রহে থাকা সবগুলো পশুর বিক্রি শেষ করতে। এ জন্য সব ধরনের পশুর দাম আগের দিনগুলোর তুলনায় কমিয়ে দিয়েছেন তাঁরা।
মেরাদিয়া পশুর হাটে নেত্রকোনা থেকে গরু নিয়ে এসেছে ব্যাপারী সাঈদ মিয়া। তিনি জানান, মোট ৪০টি গরু নিয়ে গত শনিবার ঢাকায় আসেন তিনি। তাঁর কাছে এখন মাত্র দুইটি গরু আছে। গতকাল পর্যন্ত এই গরুগুলো দেড় লাখ টাকায় বিক্রি করেছেন তিনি। যেগুলো আজ (মঙ্গলবার) এক লাখ ২০ হাজার টাকা হলেই বেঁচে দেবেন। দ্রুত বিক্রি শেষ করে গ্রামের বাড়িতে গিয়ে ঈদ উদযাপন করতে চান তিনি।
রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট গাবতলীতে কথা হয় কুষ্টিয়া থেকে ৯৫টি গরু নিয়ে আসা ব্যাপারী চান মিয়ার সঙ্গে। চার দিনে ৬৪টি গরু বিক্রি হয়েছে তাঁর। চান মিয়া জানালেন তাঁর কাছে থাকা বেশির ভাগ গরুই মাঝারি আকারের। এই গরুগুলোর চাহিদা বেশি থাকায় দামও পেয়েছেন ভালো। তবে আজ দাম কিছুটা কমিয়ে দিয়েছেন তিনি। আগের দিনগুলোতে ৬৫ থেকে ৭০ হাজার টাকার মধ্যে বিক্রি করা গরুগুলো আজ বিক্রি করছেন ৬০ থেকে ৬৫ হাজার টাকায়।
গত কয়েক দিনের তুলনায় আজ ক্রেতাদের ভিড় তুলনামূলক কম দেখা গেছে। মূলত যারা ঢাকার বাসিন্দা, শেষদিনের ক্রেতাদের তালিকায় তাঁদের সংখ্যা বেশি। পাশাপাশি নানা কারণে যারা ঢাকা ছাড়তে পারেননি তারাও জড়ো হয়েছেন পশুর হাটে।
আফতাবনগর পশুর হাটে আশরাফ আলম নামে এক বেসরকারি চাকরিজীবী জানালেন, প্রতিবছর গ্রামের বাড়িতে গিয়ে কোরবানি দিয়ে থাকি। এবার ঈদের পরপরই লকডাউন আসছে, পাশাপাশি গ্রামে করোনার সংক্রমণও বেশি। তাই এবার যেই ভবনে থাকি তাঁদের সঙ্গে মিলে কোরবানি দিচ্ছি। গ্রামে যাব নাকি, ঢাকায় থাকব, সে সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় আজ হাটে এসেছি।
মেরাদিয়া হাটে গরু কিনতে আসা রামপুরা এলাকার বাসিন্দা আনিসুর রহমান জানালেন, গত কয়েক দিন ভিড় থাকায় হাটে আসেনি। আজকে এসে একটি গরু কিনলাম ৯০ হাজার টাকায়। অথচ এই একই আকারের গরু দুই দিন আগে আমার বড় ভাই কিনেছেন এক লাখ ২০ হাজার টাকায়।
এদিকে, অন্যান্য দিনের মতো মঙ্গলবারও পশুর হাটগুলোতে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কম দেখা গেছে। ক্রেতা-বিক্রেতাদের বেশির ভাগই মানেননি স্বাস্থ্যবিধি।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৭ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে