
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ওই এলাকার সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল।
আজ রোববার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। সেই সঙ্গে এই মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদেরও অনুমতি দেন ট্রাইব্যুনাল।
প্রসিকিউটর গাজী এম এইচ তামিম শুনানিতে বলেন, পরিবারের সঙ্গে ফোনে কথা বলা অবস্থায় কাউন্সিলর একরামুলকে গুলি করে হত্যা করা হয়। তদন্ত চলমান রয়েছে। আরও দুই মাস সময় প্রয়োজন।
পরে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করে দেন ট্রাইব্যুনাল।
এ ছাড়া এ দিন জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মহাখালীতে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় ওই এলাকার সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল মঞ্জুরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশন তদন্ত প্রতিবেদন দিতে সময় চাইলে ৫ অক্টোবর দিন ধার্য করে দেন ট্রাইব্যুনাল।
পাশাপাশি গণ-অভ্যুত্থানের সময় নরসিংদীতে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দিতে ৫ সেপ্টেম্বর ও সিলেটে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সময় ঠিক করে দেন ট্রাইব্যুনাল।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৪ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে