
নির্বাচন-ব্যবস্থা ভালো করার জন্য অবশ্যই সংস্কার করতে হবে। ভালোভাবে সংস্কারের মধ্য দিয়ে আগামী ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব বলে মনে করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, ‘ভালো সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন ডিসেম্বরে কেন, এর আগেই সম্ভব বলে আমরা মনে করি।’
আজ বুধবার মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে সকাল সোয়া ১০টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর গণমাধ্যমে এসব কথা বলেন প্রিন্স।
কমিউনিস্ট পার্টির এই নেতা বলেন, ‘আমরা বলেছি, নির্বাচন-ব্যবস্থা ভালো করার জন্য অবশ্যই সংস্কার করতে হবে। আমরা মনে করি, এর জন্য এই যে এত দিন সময় গেল, এটা কালক্ষেপণ হলো। যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের যদি বলত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ভালো নির্বাচন কীভাবে করা যাবে আলোচনা করতে, তাহলে তারা উত্থাপন করতে পারত।’
তিনি আরও বলেন, ‘আমি দায়িত্ব নিয়ে বলছি, কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বলছি, আগামীকাল থেকে ওই টিম রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করুক যে নির্বাচন-ব্যবস্থা কীভাবে সংস্কার করে ভালো নির্বাচন করা যায়। দুই মাসও সময় লাগবে না। অতএব, ভালো সংস্কার করে নির্বাচন ডিসেম্বরে কেন, এর আগেই সম্ভব বলে আমরা মনে করি।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১৩ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৬ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে