ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনের বনানীর বাসভবনে হামলা ও ভাঙচুর করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে সাঈদ খোকনের বনানীর ১১ নম্বর রোডের বাড়িতে এ ঘটনা ঘটে। তবে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত এই ভবনে লুটপাট চলছিল।
সাঈদ খোকনের জনসংযোগ কর্মকর্তা জাহিদ আলম ইমন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই হামলার সময় নিজ পরিবারের সদস্যদের নিয়ে বাসাতেই ছিলেন মোহাম্মদ সাঈদ খোকন। তবে দুর্বৃত্তদের উপস্থিতি টের পেয়ে জীবন রক্ষায় নিরাপদ স্থানে সরে যান তিনি। এ সময় বাড়িতে থাকা সাঈদ খোকনের তিনজন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।
সাঈদ খোকন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ছিলেন।
বনানী ১১ নম্বর রোডের সেতুসংলগ্ন বাড়িটি সাঈদ খোকনের। মঙ্গলবার দুপুর ১২টায় সরেজমিনে দেখা যায়, বাড়ির ফার্নিচার, চেয়ার-টেবিল, টিভি-ফ্রিজ, এসি, বৈদ্যুতিক পাখা থেকে শুরু করে সবকিছু নিয়ে গেছে দুর্বৃত্তরা। এখন জানালা-দরজার গ্রিলসহ বাড়িতে ব্যবহৃত স্টিলের সব মালামাল যে যার মতো করে খুলে নিয়ে যাচ্ছে। রাস্তায় দাঁড়িয়ে শত শত মানুষ এই দৃশ্য দেখছে, কিন্তু প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে সেখানে দেখা যায়নি।

রাজধানীর রামপুরায় ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্যা পলাশকে’ গুলির ঘটনায় মারুফ সুলতান ওরফে ফেরদৌস (৩৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার হাতিরঝিল থানার উত্তর নয়াটোলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৩।
৩ মিনিট আগে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং বা পরীক্ষামূলক কার্যক্রম চলাকালে শনাক্ত হওয়া একটি কারিগরি বিচ্যুতি নিয়ে আতঙ্কিত বা বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে কেন্দ্রটির পরিচালনাকারী প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)।
৬ মিনিট আগে
মৌলভীবাজারের কমলগঞ্জে ৮০ দিন বন্ধ থাকার পর স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল পুনরায় চালু হয়েছে। সোমবার চিকিৎসকরা কর্মস্থলে যোগ দেন। এতে ডানকান ব্রাদার্সের ১৫টি চা বাগানের শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরেছে।
৮ মিনিট আগে
যশোরের শার্শায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুন) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন। এর আগে গতকাল ১৪ জুন পাঁচজনের নাম উল্লেখ করে শার্শা থানায় মামলা করা হয়।
২৪ মিনিট আগে