
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ড্রোন দিয়ে পাখির চোখে নিরাপত্তা দেবে র্যাব। সেই সঙ্গে নিরাপত্তার স্বার্থে প্রস্তুত রাখা হবে হেলিকপ্টারও।
রাজধানীর উত্তরার উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনকালে আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এসব কথা বলেন র্যাব-১ সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।
শহীদুল ইসলাম বলেন, ‘ইতিমধ্যে আমরা উত্তরাসহ ঢাকা আসনের প্রতিটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। সেই সঙ্গে আমাদের পোশাকে ও সাদা পোশাকে নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হবে।’
শহীদুল ইসলাম বলেন, এরই মধ্যে বিভিন্ন জায়গায় চেকপোস্ট, রোবাস্ট প্যাট্রলিং অব্যাহত রয়েছে। এ ছাড়াও অতিরিক্ত ফোর্স রিজার্ভ রাখা হবে। প্রয়োজনে তাদেরও নিরাপত্তার স্বার্থে ব্যবহার করা হবে।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জনগণকে উপহার দিতে প্রস্তুত রয়েছি।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে