
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গত ১২ মে সংঘটিত ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে এখনো গ্রেপ্তার না করার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এর নেতৃত্বে আজ সোমবার (১৮ মে) বিকেলে এ কর্মসূচি পালন করা হয়।
বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন শেষে প্রায় ১০ মিনিটের জন্য প্রতীকী অবরোধ করেন তারা।
এ সময় শিক্ষার্থীরা অভিযুক্ত ব্যক্তির দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। ঘটনার ১৫০ ঘণ্টা পার হলেও আসামি গ্রেপ্তার না হওয়ায় পুলিশ ও প্রশাসনের ব্যর্থতার অভিযোগ করেন তারা।
শিক্ষার্থীরা জানান, সাধারণ যাত্রীদের ভোগান্তি সৃষ্টি নয়, বরং ন্যায়বিচারের দাবিতে প্রতীকী এ কর্মসূচি পালন করা হয়েছে।
জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম বলেন, “ঘটনার ১৫০ ঘণ্টা পেরিয়ে গেছে। স্পষ্ট সিসিটিভি ফুটেজ ও ছবি থাকা সত্ত্বেও আসামিকে গ্রেপ্তার করা যায়নি। এটি আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা। বিশ্ববিদ্যালয় প্রশাসনও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।”
তিনি আরও বলেন, “ক্যাম্পাসের কিছু শিক্ষক-সিন্ডিকেট ও মহল আন্দোলন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। ভুক্তভোগীর ন্যায়বিচার নিশ্চিত করতে দ্রুত আসামিকে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, “ধর্ষণচেষ্টাকারীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। ছয় দিন পেরিয়ে গেলেও পুলিশ প্রশাসন কিংবা সরকারের উচ্চপর্যায় থেকে সন্তোষজনক কোনো পদক্ষেপ দেখা যায়নি। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে