
রাজধানীর রামপুরা এলাকার বনশ্রীতে অছিম পরিবহনের একটি বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। তবে তাঁর নাম-পরিচয় পাওয়া যায়নি। আজ বুধবার সকাল ৮টার দিকে বনশ্রীর আইডিয়াল স্কুলসংলগ্ন বন্দর নার্সারি গ্যাপের সামনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বনশ্রী আইডিয়াল স্কুল থেকে স্টাফ কোয়ার্টার যাওয়ার পথে নার্সারি গ্যাপের সামনে এক পথচারী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় অছিম পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১১-৮৩৪০) ওই পথচারীকে চাপা দেয়। এতে ওই পথচারী ঘটনাস্থলেই প্রাণ হারান। বাসের চাপায় তাঁর মাথা থেঁতলে মগজ বেরিয়ে যায়। ঘটনার পরপরই বাসটি আটক করা হয়। তবে চালক পালিয়ে গেছেন।
নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরের পুলিশ কর্মকর্তা (ট্রাফিক) নুরুস সামাদ বাপ্পি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে