জন্ম ও মৃত্যু নিবন্ধনে মানুষ ভোগান্তির শিকার হচ্ছে, এতে সিটি করপোরেশনকে গালি খেতে হয় বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘তারা অভিযোগ করেন, যখনই জন্ম নিবন্ধনের কোনো কাজের জন্য যাচ্ছেন তখনই বলা হচ্ছে সার্ভার ডাউন। ফলে গালি খেতে হচ্ছে সিটি করপোরেশনকে।’
শুক্রবার (৬ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রেজিস্ট্রার জেনারেলকে উদ্দেশ্য করে ডিএনসিসি মেয়র বলেন, ‘রেজিস্ট্রার জেনারেল সাহেব আপনি স্বীকার করুন যে আমাদের সমস্যা আছে। আপনার কথায় সব ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে কেন এত সমস্যা? আপনারা সার্ভারের ক্যাপাসিটি বাড়ান।’
মেয়র আতিকুল ইসলাম আরও বলেন, ‘প্রতিদিন বহু মানুষ আমাদের কাছে তাদের ভোগান্তির কথা জানাচ্ছে। এখানে বললেন সার্ভার নাকি ঠিকঠাক কাজ করছে। যেটা সত্য সেটা বলতে হবে। গালি খেতে হচ্ছে আমাদের। পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করলেও হচ্ছে না। আমরা কেন বদনাম নেব। আপনারা না পারলে আমাদের ক্ষমতা দিন, আমরা করব। সেটিও করবেন না, আমরা গালি খাব সেটি হবে না।’
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। এ সময় তিনি বলেন, ‘সার্ভার সমস্যার অভিযোগ আমাদের কাছে আসছে। শিগগিরই সভা করে এ সমস্যা নিরসনে ব্যবস্থা নেওয়া হবে।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৬ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে