
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি প্রয়াত ডা. জাফরুল্লাহর চৌধুরীর বাসায় মশার লার্ভা পাওয়া গেছে। এই ঘটনায় তাঁর ছেলে বারীষ হাসান চৌধুরীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
আজ ২৬ জুলাই (বুধবার) করপোরেশনের অঞ্চল-১-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক এ জরিমানা করেন।
ধানমন্ডি ৯/এ এলাকার ৫১ নম্বর হোল্ডিংয়ের প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরীর ‘বৈভ্রাজ’ নামক বাসভবনের চারপাশে ও বাসার ছাদে মশার লার্ভা পাওয়ায় এ জরিমানা করা হয়।
এ ছাড়া আজ করপোরেশনের খিলগাঁও, মায়াকানন, ঝাউচর, হাজারীবাগ, জিগাতলা, টিকাটুলি, পশ্চিম নন্দীপাড়া, উত্তর মান্ডা, কাজীরগাঁও, কুতুবখালী, মেরাজনগর ও জিয়া সরণি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সব মিলিয়ে আজ ১০টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ৫৩৮টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ১৩টিতে মশার লার্ভা পাওয়ায় মোট ২ লাখ ৮৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অঞ্চল-৩-এ নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর-রহমান ৫৫ নম্বর ওয়ার্ডের ঝাউচরে তিনটি নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১ লাখ ৬০ হাজার জরিমানা আদায় করেন।
অঞ্চল-৫-এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম ৩৯ নম্বর ওয়ার্ডের টিকাটুলি ও হাটখোলা এলাকায় দুটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
অঞ্চল-৬-এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার হক ৭৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম নন্দীপাড়া এলাকায় দুটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় চার হাজার টাকা জরিমানা আদায় করেন।
অঞ্চল-৭-এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাওসীফ রহমান ৭২ নম্বর ওয়ার্ডের উত্তর মান্ডা এলাকায় একটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় তিন হাজার টাকা জরিমানা আদায় করেন।
অঞ্চল-৯-এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম ৬৩ নম্বর ওয়ার্ডের কাজীরগাঁও এলাকায় একটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় দুই হাজার টাকা জরিমানা আদায় করেন।
অঞ্চল-১০-এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা ৫৯, ৬০ ও ৬১ নম্বর ওয়ার্ডের কুতুবখালী, মেরাজনগর ও জিয়া সরণি এলাকায় তিনটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ৮২ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এদিকে আজ আজিমপুর কবরস্থানসহ করপোরেশনের নিয়ন্ত্রণাধীন তিনটি কবরস্থানে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশকনিধন কার্যক্রম পরিচালনা করেছে দক্ষিণ সিটি কর্তৃপক্ষ।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১৩ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৬ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে