রাজধানীর মিরপুরে সিটি করপোরেশনের পরিত্যক্ত একটি মার্কেট থেকে তানভীর (২৪) নামে এক ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাত-পা বাঁধা ছিল। পল্লবী থানার প্যারিস রোডে এই মার্কেটটি অবস্থিত। আজ শুক্রবার সকালে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পল্লবী থানা-পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া। তিনি বলেন, ‘হাত-পা বাঁধা অবস্থায় একটি লাশ পাওয়া গেছে। প্রাথমিকভাবে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছি।’
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত ওই যুবক এই এলাকার স্থানীয় বাসিন্দা। পেশায় একজন ব্যবসায়ী।
এলাকাবাসীর অভিযোগ, এর আগেও পরিত্যক্ত ওই মার্কেটে ১০ থেকে ১২ জনের লাশ পাওয়া গেছে। পরিত্যক্ত এই মার্কেটির ভেতরে মাদক ব্যবসা, মাদক সেবন, টাকার বিনিময়ে জুয়া খেলা, দেহব্যবসা ও নারীদের ধরে নিয়ে ধর্ষণসহ কিশোর গ্যাংয়ের নিরাপদ আস্তানা হিসেবে গড়ে উঠেছে। এছাড়াও, বর্তমানে এ মার্কেটটি কিলিং জোন হিসেবে মিরপুরবাসীর কাছে পরিচিত। এত কিছু ঘটার পরেও এই মার্কেটটি ঘিরে প্রশাসনের তেমন কোনো তৎপরতা নেই বলে অভিযোগ সাধারণ মানুষের।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২১ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে