ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক এ কে এম সহিদ উদ্দিন। নিয়োগ পাওয়ার পর আজ বৃহস্পতিবারই নতুন এমডি যোগদান করেছেন বলে ওয়াসা সূত্রে জানা গেছে। এর আগে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে প্রকৌশলী তাকসিম এ খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকার ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে প্রকৌশলী তাকসিম এ খানের (২০২৩ সালের ১৪ অক্টোবরে স্বাক্ষরিত তিন বছর মেয়াদ) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করছে। এ আদেশ আজ (১৫ আগস্ট) থেকে কার্যকর হবে।
ওয়াসা সূত্র জানিয়েছে, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গতকাল বুধবার পদত্যাগ করেন তাকসিম এ খান। পরে বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।
২০০৯ সালে ওয়াসার এমডি পদে প্রথমবারের মতো নিয়োগ পেয়েছিলেন তাকসিম এ খান। এরপর দফায় দফায় মেয়াদ বাড়িয়ে সপ্তমবারের মতো ওই পদে আরও তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয় তাকে। তবে ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই নিখোঁজ ছিলেন তাকসিম। তাঁর অবস্থান নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। তিনিসহ পুরো পরিবার যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় আলোচনা রয়েছে তাকসিম এ খান যুক্তরাষ্ট্রে চলে গেছেন।
এদিকে তাকসিম এ খানের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে গত রোববার থেকে বিক্ষোভ করছেন ঢাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীরা। তাঁর পদত্যাগের পর তাকসিমের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আজ বৃহস্পতিবার বেলা ৩টায় ওয়াসা ভবনের সামনে ‘ওয়াসার নিরাপদ পানি আন্দোলন’ ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু করেছেন বেশ কয়েকজন সাধারণ নাগরিক।
অবস্থান কর্মসূচিতে রাজধানীর জুরাইনের বাসিন্দা ও সামাজিক আন্দোলনকর্মী মিজানুর রহমান বলেন, ‘ওয়াসার এমডি তাকসিম এ খানের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
২৫ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে