
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের ওপর নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করাসহ পাঁচ দাবিতে রাজধানীর পল্টন মোড়ে আট দলের গণসমাবেশ শুরু হয়েছে। সমাবেশ সঞ্চালনা করছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
পল্টন মোড়ে তিনটি পিকআপ ভ্যান একসঙ্গে করে মঞ্চ বানানো হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টা থেকে সমাবেশস্থলে নেতাকর্মীদের ভিড় বাড়তে শুরু করে। ঢাকা ও আশপাশের এলাকাগুলো থেকে মিছিল নিয়ে আসেন নেতাকর্মীরা। সমাবেশে উপস্থিত রয়েছেন আটটি দলের প্রধান নেতারা।
দুপুর ২টায় কোরআন তিলাওয়াতের মধ্যে দিয়ে এই সমাবেশ শুরু হয়। কোরআন তিলাওয়াতের পর সংগীত পরিবেশন করে মহানগর শিল্পীগোষ্ঠী।
এদিকে এ সমাবেশের ফলে পল্টনের আশপাশের এলাকায় কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে যাওয়া অনেকেই দুর্ভোগের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। গুলিস্তানে অফিসগামী হানিফ মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, অফিস-আদালত খোলা দিনে এমন গুরুত্বপূর্ণ সড়কে এমন সমাবেশ কাম্য নয় ৷ এইসব বড় সমাবেশ উন্মুক্ত খোলা জায়গায় আয়োজন করা উচিত।

এর আগে দলগুলো জানায়, সমাবেশ উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাও. সরওয়ার কামাল আজিজী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সিনিয়র সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টির সভাপতি এ্যডভোকেট আনোয়ারুল হক চাঁন।
দলগুলোর পাঁচ দফা দাবি হলো—জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের ওপর নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে বা উচ্চকক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ‘ফ্যাসিস্ট’ সরকারের সব জুলুম–নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং ‘স্বৈরাচারের দোসর’ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।


তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
১ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে