রাজধানীর নীলক্ষেত এলাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে দুই মাস সাত দিন বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির নাম সুমাইয়া।
গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে নীলক্ষেত হোম ফেয়ার হাসপাতালের পাঁচতলার পিআইসিইউ ওয়ার্ড থেকে ওই শিশুর মরদেহটি উদ্ধার করে নিউমার্কেট থানা-পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
হোম ফেয়ার হাসপাতালের ইনচার্জ মো. আজাদুর রহমান বলেন, সুমাইয়ার শ্বাসকষ্টের কারণে ২৩ মার্চ শিশুটির বাবা পরিচয় দিয়ে কামাল হোসেন হাসপাতালে ভর্তি করান। ঠিকানা দেওয়া হয় মাগুরা শালিখা উপজেলা। শিশুটির অবস্থা বেশি খারাপ হওয়ায় তাকে পিআইসিইউতে ভর্তি করা হয়। এর পর থেকে স্বজনদের খুঁজে পাওয়া যায়নি। একটি মোবাইল নম্বর দিলেও সেটি বন্ধ পাওয়া যায়। শিশুটি চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ২৮ মার্চ দুপুরে মারা যায়। কিন্তু ভর্তি করার পর থেকেই তাঁর স্বজনদের খুঁজে পেয়ে থানা-পুলিশে ফোন দিয়ে বিষয়টি জানানো হয়।
নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. ফিরোজ আহমেদ বলেন, ‘খবর পেয়ে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে নীলক্ষেত হোম ফেয়ার হাসপাতাল থেকে ওই শিশুটির মরদেহ উদ্ধার করি।’
হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানা যায়, ২৩ মার্চ বাবা কামাল হোসেন মাগুরা জেলার শালিখা থানার ঠিকানায় শ্বাসকষ্টের কারণে ওই শিশুটিকে হাসপাতালে ভর্তি করান। কিন্তু ভর্তির পর থেকে শিশুটির কোনো স্বজনকে খুঁজে পাওয়া যায়নি। গতকাল ২৮ মার্চ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। হাসপাতাল কর্তৃপক্ষ স্বজনদের খুঁজে না পেয়ে বিষয়টি থানায় জানায়। একটি মোবাইল নম্বর থাকলেও সেটি বন্ধ পাওয়া যায়।
ধারণা করা হচ্ছে, শ্বাসকষ্টের কারণেই শিশুটি মারা গেছে। তবুও মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য ময়নাতদন্তের জন্য জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩৬ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে