বেতন বাড়ানো ও চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করছেন গ্রাম পুলিশ সদস্যরা।
আজ সোমবার সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে সারা দেশ থেকে আসা কয়েক শ গ্রাম পুলিশ সদস্য এই আন্দোলনে অংশ নেন।
মিজানুর রহমান নামে গ্রাম পুলিশের এক সদস্য আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের বেতন মাত্র ৬ হাজার ৫০০ টাকা। সরকার থেকে ৩ হাজার ২৫০ টাকা দেয় আর ইউনিয়ন পরিষদ থেকে ৩ হাজার ২৫০ টাকা। এই টাকায় কিছু হয় না। আমাদের ডিউটি ২৪ ঘণ্টা।’
যতক্ষণ দাবি আদায় না হবে, আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন এই গ্রাম পুলিশ সদস্য।
আন্দোলনের অন্যতম সংগঠক গ্রাম পুলিশ সদস্য মোস্থফা কামাল বলেন, ‘আমাদের থেকে ১০ সদস্যের একটি দল মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছেন। সেখানে স্মারক লিপি জমা দেওয়া হবে।’
মোস্থফা কামাল বলেন, ‘আমাদের এক দফা এক দাবি—আমাদের চাকরি জাতীয়করণ করতে হবে। যতক্ষণ আমাদের দাবি নিয়ে কোন ইতিবাচক কিছু না পাবো আমরা এখানেই আন্দোলন চালিয়ে যাব।’

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৫ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
১২ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
২১ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে