রাজধানীর ডেমরায় কোনাপাড়া এলাকার একটি বাড়িতে লিফট বসানোর জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
নিহত নারীর নাম হালিমা কায়সার বকুল (৫৫)। ঘটনার পর স্বজনেরা তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মৃত নারীর ছেলে মো. বাপ্পি জানান, ডেমরা কোনাপাড়া মমিনবাগে তাঁদের চারতলা বাসা। তাঁরা চারতলায় থাকেন। সন্ধ্যার দিকে চারতলা থেকে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় অসাবধানতাবশত লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান। দ্রুত তাঁকে স্থানীয় ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে জানান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রাতে ওই নারীকে স্বজনেরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে জানান। স্বজনেরা জানান, তিনি বাসার লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ডেমরা থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৬ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
১০ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৯ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে