রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-২। এ সময় তাঁদের কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র, একটি চাপাতি, তিনটি চাকু ও চারটি ফোল্ডিং চাকু জব্দ করা হয়।
আজ শনিবার সকালে র্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি খান আসিফ তপু এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন আদাবর থানার দস্যুতা মামলার আসামি মো. মেহেদী ওরফে ছিনতাইকারী মেহেদী (২৮), মো. মাইনুদ্দিন (২২), মো. শরীফ ওরফে মোহন (৩০), মো. মইন আলী (২০), অপরাজিত আহমেদ অমিত (২২), মো. মাসুম (৩৪), মো. চনু মিয়া (২৮), মো. শাহিন (২৭), মো. ইব্রাহিম খলিল (২২) ও আকাশ (১৯)।
এএসপি আসিফ তপু বলেন, গতকাল শুক্রবার রাতে ছিনতাইকারী চক্রের সদস্যরা মোহাম্মদপুর ও আদাবর এলাকার বিভিন্ন স্থানে ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ প্রস্তুতি নেওয়ার খবর র্যাব-২ জেনে অভিযান চালায়। এ সময় মোহাম্মদপুর ও আদাবর থেকে একজন দস্যুতা মামলার আসামিসহ ১০ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে।
মেহেদী জিজ্ঞাসাবাদে জানায়, তিনি সোহেল ওরফে মাউরা সোহেলের অন্যতম সহযোগী। তাঁর বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানায় একাধিক দস্যুতা মামলা রয়েছে।
এএসপি খান আসিফ তপু আরও জানান, গ্রেপ্তার মেহেদী চাঁদাবাজি, ডাকাতি, মাদক কারবার, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে