
রাজধানীর উত্তরখানে এটিএম বুথের লকার ভাঙার চেষ্টার অভিযোগে একজনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। দোবাদিয়ার গাজী কমপ্লেক্স মার্কেটের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এটিএম বুথে গতকাল মঙ্গলবার দাবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, আটক ওই যুবক মানসিক ভারসাম্যহীন।
ওই বুথের নৈশপ্রহরী ফিরোজ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিলাম। যাওয়ার আগে বাজারের সিকিউরিটি গার্ডদের এটিএম বুথ দেখে রাখতে বলেছিলাম। যাওয়ার পরপরই সিকিউরিটি গার্ডদের চিৎকার শুনে এসে দেখি, একজন বুথের লকার ভাঙার চেষ্টা করছে। চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাকে ধরে ফেলে। তারপর তাকে পুলিশে দেওয়া হয়।’
ফিরোজ আহমেদ আরও বলেন, ‘ওই যুবক আমাকে আগে থেকেই ফলো (অনুসরণ) করছিল বলে মনে হচ্ছে। আমি টয়লেটে যাওয়ার পরপরই সুযোগ পেয়ে বুথে ঢুকে গেছে। বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষ ও আমার সিকিউরিটি কোম্পানিকে জানিয়েছি।’
দোবাদিয়া বাজারের নৈশপ্রহরী শেখ মোহাম্মদ হিম্মত আলী বলেন, ‘আমরা তিনজন বাজারে ডিউটি করি। দুজন দুই পাশে, আমি মাঝখানে। ওই ছেলেটা হঠাৎ এসে চারদিকে দেখে ভেতরে ঢুকে যায়। তখন আমার সন্দেহ লাগে। বুথে লেনদেন হয় কি না, কিছুই জিজ্ঞেস করল না।’
তিনি বলেন, ‘সন্দেহ হওয়ায় আরেকটা সিকিউরিটি গার্ড ওই যুবকের সঙ্গে বুথে যায়। বুথে ঢুকে লাইট বন্ধ করে পকেট থেকে কিছু বের করে ভাঙা শুরু করে ওই যুবক। তারপর স্থানীয়দের ডেকে তাকে ধরে পুলিশে দেওয়া হয়।’
ওই এলাকার বাসিন্দা মো. আশিক বলেন, ‘আমি গাড়ি থেকে নামছিলাম, তখন দেখি ওই যুবক সিকিউরিটি গার্ডদের সঙ্গে তর্কাতর্কি করছে। তার দাবি, এটিএম কার্ড বুথে আটকে গেছে, বের করতে পারছে না। তারপর দেখি বুথে টাকার কাভার ধরে টানাটানি করছে। তখন লোকজন ডাকাডাকি করে একত্র করেছি।’
ডিএমপির উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, দোবাদিয়া বাজারের ইসলামী ব্যাংকের বুথে ঢুকে এটিএম মেশিন ভাঙার চেষ্টাকালে সিকিউরিটি গার্ড ও স্থানীয়রা এক যুবককে ধরে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ওসি জিয়া বলেন, আটক যুবকের কথাবার্তা অসংলগ্ন। ধারণা করা হচ্ছে, তার মানসিক সমস্যা রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৮ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৪২ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে