
গাজীপুরে পুলিশ বক্সে ঢুকে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। পরে গুরুতর অবস্থায় হাসপাতাল ভর্তি করা হয় তাঁকে। এ ঘটনায় হাতেনাতে একজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে গাজীপুরের চৌরাস্তা পুলিশ বক্সে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঈদের ছুটি শেষে মানুষের কর্মস্থলে ফেরার সংবাদ সংগ্রহ করছিলেন ভুক্তভোগী সাংবাদিক হোসাইন আলী বাবু। লাইভ শেষ করে গাজীপুরের চৌরাস্তা পুলিশ বক্সে বসে কাজ করার সময় অতর্কিত হামলা চালায় এক যুবক। তাঁর চিৎকার শুনে ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করেন এক পুলিশ সদস্য। পরে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে আটক করে থানায় নেওয়া হয়। অভিযুক্ত ব্যক্তির নাম মোহাম্মদ জুয়েল। ধারণা করা হচ্ছে, তিনি ছিনতাইয়ের সঙ্গে জড়িত। এ ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।
ভুক্তভোগী সাংবাদিক হোসাইন আলী বাবু স্টার নিউজে কর্মরত। তিনি বলেন, ‘আমি সকাল থেকেই চৌরাস্তায় কাজ করছিলাম। হামলাকারী বেশ কয়েকবার এসে আমার নাম জিজ্ঞেস করেছে। কিন্তু ব্যস্ত থাকায় তার সঙ্গে কথা বলতে পারিনি। পরবর্তী সময়ে আমি যখন পুলিশ বক্সে বসে অফিসের কাজ করছিলাম, তখন লোকটি এসে হঠাৎ করেই আমার ওপর হামলা চালায়। আমি সেই ব্যক্তিকে কোনো দিন দেখিনি। তার সঙ্গে আমার কোনো পরিচয় নেই।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, গাজীপুর চৌরাস্তায় অসংখ্য মাদকসেবী ও ছিনতাইকারী থাকে। তারা নৃশংস এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। কারণ, গাজীপুর চৌরাস্তায় কোনো সাংবাদিক এলেই তাঁদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করে এই অপরাধীরা।
প্রকাশ্যে পুলিশ বক্সে ঢুকে সাংবাদিকের ওপর এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন গাজীপুরের পেশাদার সাংবাদিকেরা। দ্রুত সময়ের মধ্যে এই হামলার পেছনের রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন তাঁরা।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, ‘প্রাথমিকভাবে যাচাই-বাছাই শেষে মনে হচ্ছে অভিযুক্ত ব্যক্তি কিছুটা মানসিক ভারসাম্যহীন। তার মা হাসপাতালে ভর্তি বলে দাবি করেছে অভিযুক্ত ব্যক্তি। আমরা তাকে আরও জিজ্ঞাসাবাদ করছি।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে