
চেক জালিয়াতি মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক শামসুদ্দোহা খন্দকার গ্রেপ্তার হয়েছে। আজ রোববার (৭ সেপ্টেম্বর) ঢাকার নবাবগঞ্জে তাঁর নিজ রিসোর্ট ওয়ান্ডারল্যান্ড গ্রিন পার্ক রিসোর্ট থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শামসুদ্দোহাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।
শামসুদ্দোহা ২০২৪ সালের নভেম্বরে জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুদকের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। ওই মামলা আদালতে বিচারাধীন। তাঁর বিরুদ্ধে ২০১৯ সালের ২১ জানুয়ারি ৮ কোটি ৪৪ লাখ ১০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। ২০২৪ সালের ২ জুলাই শামসুদ্দোহা খন্দকারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। পরে আদালতে জামিন চাইলে শামসুদ্দোহাকে তখন কারাগারে পাঠান বিচারক। পরে জামিন পান পুলিশের এই সাবেক কর্মকর্তা।
দুদকের অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, পুলিশের সাবেক এই অতিরিক্ত মহাপরিদর্শকের বিরুদ্ধে ২১ কোটি ৫ লাখ ২৫ হাজার টাকার অপরাধলব্ধ আয়ের তথ্যপ্রমাণ পেয়েছে দুদক। অভিযোগপত্রে তাঁর বিরুদ্ধে ২ কোটি ৮৭ লাখ ৩ হাজার ৩৮৩ টাকার তথ্য গোপনের অভিযোগ আনা হয়।
আরও পড়ুন:

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২১ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে