রাজধানীর আরামবাগ এলাকা থেকে ২৮ হাজার পিছ ইয়াবা উদ্ধারের ঘটনায় এক মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. নাজিম উদ্দিন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এই মামলায় আসামিকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তাঁকে আরও দুই মাসের কারাভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এই রায় দেন।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, কারাগারে থাকা এই আসামিকে রায় ঘোষণার সময় আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানাসহ আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলা এজাহার থেকে জানা যায়, ২০২৫ সালের ৩ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল মতিঝিল থানার আরামবাগ এলাকায় অভিযান চালায়। এ সময় আউটার সার্কুলার রোডের পাশে অবস্থিত এজিবি কলোনির সামনে থেকে মো. নাজিম উদ্দিনকে আটক করা হয়।
তল্লাশির সময় তাঁর হাতে থাকা একটি ব্যাগ এবং পরিহিত প্যান্টের পকেট থেকে মোট ২৮ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়। ১৪০টি ছোট পলিথিন প্যাকেটে রাখা এসব ইয়াবার মোট ওজন ছিল প্রায় ২ দশমিক ৮ কেজি। এ সময় মাদক কারবারে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
এ ঘটনায় মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা গত বছরের ৩০ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে বলা হয়, আসামি নাজিম উদ্দিন একজন মাদক কারবারি। দেশের সীমান্ত এলাকা থেকে মাদক চোরাচালানের মাধ্যমে রাজধানীতে নিয়ে এসে তিনি বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।
গত ২৯ মার্চ তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলায় বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে ৬ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে