
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ ‘আমার দেখা নয়াচীন’ প্রকাশের পর দেশ-বিদেশের অসংখ্য পাঠকের সামনে উন্মোচিত হয়েছে তাঁর ভিন্নমাত্রিক লেখকসত্তা। বিশিষ্টজনেরা বলছেন, তাঁর এ তিনটি বই শুধু জীবনস্মৃতি নয়, তা হয়ে উঠেছে বাংলাদেশ ও বাঙালি জাতির ঐতিহাসিক দলিল। এ তিনটি বই ছাড়াও বঙ্গবন্ধুর লেখা গুরুত্বপূর্ণ ছয়টি নিবন্ধ নিয়ে সম্প্রতি প্রকাশিত হলো নতুন বই ‘স্মৃতির মিছিল’।
জানা যায়, বইটিতে রয়েছে বঙ্গবন্ধুর লেখা ছয়টি নিবন্ধ। যেগুলো প্রকাশিত হয়েছিল দৈনিক ইত্তেফাক, দৈনিক পাকিস্তান ও দৈনিক বাংলা পত্রিকায় ১৯৬৪ থেকে ১৯৭৩ সালের মধ্যে। লেখার সঙ্গে সংযোজন হয়েছে সেসময়ের পত্রিকাগুলোর চিত্র। বঙ্গবন্ধু এই নিবন্ধগুলো লিখেছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও তফাজ্জল হোসেন (মানিক মিয়া)-কে নিয়ে। তবে সেসব লেখায় উঠে এসেছে তৎকালীন রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতির কথা। স্মৃতিচারণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু তুলে এনেছেন পূর্ব পাকিস্তানের শোষণের কথা, স্বাধীনতা আকাঙ্ক্ষা কথা। বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ ‘কারাগারের রোজনামচা’ ও ‘আমার দেখা নয়াচীন’ বইয়ে এই বইয়ের নিবন্ধগুলো অন্তর্ভুক্ত নেই।
বঙ্গবন্ধুর লেখা নতুন বইটি প্রকাশ করেছে বেহুলাবাংলা। গ্রন্থনা করেছেন কবি ও প্রকাশক চন্দন চৌধুরী। প্রচ্ছদ করেছেন হাজ্জাজ তানিন। দাম ৪০০ টাকা।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১৩ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৬ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে