
রাজধানীর তুরাগে নির্মাণাধীন একটি ১০ তলা ভবন থেকে ইট পড়ে জান্নাতুল ফেরদৌস (১৮) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। তুরাগের নলভোগ কবরস্থান-সংলগ্ন নির্মাণাধীন ভবনটির পাশের রাস্তায় আজ সোমবার (৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর ভবনটির মালিক, নির্মাতা প্রতিষ্ঠানের লোকজন, প্রকৌশলীসহ সবাই আত্মগোপন করেছেন।
আজ রাতে ডিএমপির তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
নিহত তরুণী ময়মনসিংহের ফুলপুর উপজেলার চকগদাধর গ্রামের আব্দুল আজিজের মেয়ে। তিনি তুরাগের নলভোগ পূর্বপাড়া গ্রামে থাকতেন।
সরেজমিনে দেখা যায়, পথচারীদের জন্য কোনো ধরনের সুরক্ষার ব্যবস্থা না নিয়েই ভবনটির নির্মাণকাজ চলছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ভবনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন জান্নাতুল ফেরদৌস। ওই সময় হঠাৎ করে ১০ তলা থেকে একটি ইট তাঁর মাথার ওপর পড়ে। এতে রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তুরাগ থানার ওসি রফিকুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর একটি মামলা হয়েছে। মামলায় জায়গার মালিক, ডেভেলপার কোম্পানির মালিক, ইঞ্জিনিয়ারসহ চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা দুজনকে আসামি করা হয়েছে।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১৯ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
২৯ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে