
ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও পি কে হালদারের সহযোগী নাহিদা রুনাইয়ের ফ্ল্যাট, ভবন ও জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
দুদকের উপপরিচালক সজীব আহমেদ এসব সম্পত্তি ক্রোক চেয়ে আবেদন করেন।
দুদকের আবেদন অনুযায়ী, নাহিদার ধানমন্ডির র্যাগস ভিউ পার্কের ফ্ল্যাট, চট্টগ্রামের খুলশীর ১০ শতক জমিসহ ৬তলা আবাসিক ভবন, ঢাকার উত্তরার তিন কাঠার প্লট, নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৬ কাঠা অকৃষিজমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। এসব সম্পত্তির মূল্য দেখানো হয়েছে ১ কোটি ৮৯ লাখ ৯ হাজার ৭৫২ টাকা।
আবেদনে বলা হয়েছে, নাহিদা রুনাইয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। গোপন সূত্রে জানা যায়, নাহিদা রুনাইয়ের স্থাবর সম্পদ অন্যত্র বিক্রয়, স্থানান্তর ও হস্তান্তর করার চেষ্টা করা হচ্ছে। এসব স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর/স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতির আশঙ্কা রয়েছে। এ কারণে এসব স্থাবর সম্পদ অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।
উল্লেখ্য, নাহিদা রুনাই পি কে হালদারের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে দায়ের করা বেশ কয়েকটি মামলায় সহযোগী আসামি। তিনি বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে আছেন।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৯ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে