
নরসিংদীর মনোহরদীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আইন উদ্দিন (৩৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।
গতকাল শুক্রবার বিকেলে মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্রামে হামলার ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে মারা যান তিনি।
আহতরা হলেন—নিহতের ভাই মাইন উদ্দিন ও তাঁর স্ত্রী সাথী আক্তার।
উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্রামের মৃত ইছাম উদ্দিনের ছেলে আইন উদ্দিন। তিনি পেশায় একজন কৃষক। তাঁর দুই ছেলে রয়েছে।
আহত মাইন উদ্দিন বলেন, প্রায় এক মাস ধরে তাদের প্রতিবেশী মৃত জালাল উদ্দিনের ছেলে রফিকুলের সঙ্গে বসতভিটার জমি নিয়ে বিরোধ চলছে। এ ঘটনার জেরে প্রতিপক্ষ রফিকুল তাঁর শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে দেশীয় অস্ত্রসহ দলবল নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তাদের দেখে তিনি ঘরের দরজা বন্ধ করে দেন। কিন্তু তার ভাই আইন উদ্দিন বাইর থেকে বাড়িতে এলে তাঁকে ঘিরে ধরে মারধর করা হয়। এরপর তাঁকে ও তাঁর স্ত্রীকে ঘরের দরজা ভেঙে বাইরে নিয়ে এসে মারধর করা হয়।
তিনি আরও বলেন, হামলায় তাঁর ভাই মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। তাঁকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে