
রাজধানীর খিলগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান নিহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
মেজবাহ উদ্দিন বলেন, ‘এসআই কামরুল মোটরসাইকেলে ছিলেন। তাঁকে পেছন থেকে একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।’ এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে এবং বাসের চালককে আটক করেছে পুলিশ।
জানা যায়, বলাকা পরিবহনের একটি বাস এসআই কামরুল হাসানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত কামরুল হাসানের বাড়ি নেত্রকোনা সদর উপজেলা নাগরায়। তিনি রাজধানীর বাসাবো এলাকায় বসবাস করতেন।

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে গিয়ে জেলা বিএনপির দুই নেতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) বেলা ৩টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
পাটজাতীয় ফসলের বীজ বিক্রির নির্ধারিত দিন ছিল আজ সোমবার। ভোর থেকে কৃষকেরা সারিবদ্ধ হয়ে গুদামের সামনে অপেক্ষা করতে থাকেন। সকাল থেকেই বীজ বিক্রি শুরু হয়। কৃষকদের অভিযোগ, নামমাত্র কিছু নিজেদের ঘনিষ্ঠ লোকের কাছে বীজ বিক্রি করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন গুদামরক্ষক আলমগীর। পরে কৃষকেরা গুদামে প্রবেশ করে
২৩ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
১ ঘণ্টা আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
২ ঘণ্টা আগে