গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে স্থান পাওয়া অপেক্ষা ছিল সাভারের আশুলিয়ায় খর্বাকৃতির গরু রানী। কিন্তু এর আগেই মৃত্যু হয় গরুটির। অবশেষে মৃত্যুর ৪০ দিন পর বিশ্বের সবচেয়ে ছোট গরু হিসেবে স্বীকৃতি পেল সেই রানী।
আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সাভারে চারিগ্রাম এলাকার শিকড় অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপক মো. আবু সুফিয়ান।
এর আগে, গতকাল সোমবার বিকেল ৪টার দিকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তাঁকে একটি ই-মেইলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে গেলেও এখন রানীর তথ্য দেখা যাচ্ছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে রানীকে ‘শর্টেস্ট কাউ এভার’ আখ্যা দেওয়া হয়েছে।
শিকড় অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপক আবু সুফিয়ান বলেন, গিনেস বুক কর্তৃপক্ষের কাছে আমরা রানীর পোস্টমর্টেম রিপোর্ট পাঠিয়েছিলাম। ওরা মূলত দেখেছে, আমরা হরমোন জাতীয় ইনজেকশন পুশ করে রানীকে বামন করেছিলাম কি-না। কিন্তু এ ধরনের কোনো কিছু তারা রিপোর্টে পায়নি। তিন দিন আগে ওরা রানীকে বিশ্বের সবচেয়ে ছোট গরুর স্বীকৃতি দিয়েছে। কিন্তু ওদের প্রসেসের কারণে বিলম্বে কাল আমাদের ই-মেইল করেছে।
ভুট্টি জাতের এ গরুর উচ্চতা ছিল ২৪ দশমিক ৭ ইঞ্চি। দৈর্ঘ্য ২৬ ইঞ্চি এবং ওজন ২৬ কেজি। ১১ মাস আগে নওগাঁর প্রত্যন্ত গ্রাম থেকে রানীকে আনা হয়েছিল আশুলিয়ার খামারে। গিনেস রেকর্ডের জন্য আবেদন করার পর থেকে ভাইরাল হয়ে যায় রানী। নিরাপত্তা ও পালনের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করলেও শেষ পর্যন্ত রানীকে বাঁচানো যায়নি। গত ১৯ আগস্ট গরুটির মৃত্যুর খবর পাওয়া যায়।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৫ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩৭ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে