
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, ‘আমরা আগামী ১২ ফেব্রুয়ারিতে সকলের অংশগ্রহণমূলক, স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণ পরিবর্তনের ভোটের দিকে তাকিয়ে আছি। আমরা আশা করি, মানুষ পরিবর্তনের পক্ষে থাকবে।’
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করেন তথ্য উপদেষ্টা। সেখানে তিনি এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর সাভার পৌর এলাকার রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজের মাঠে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।
রিজওয়ানা হাসান বলেন, ভোটের রিকশাগুলোতে মাইকিং হবে। সেখানে জনগণকে সাধারণ নির্বাচনের সঙ্গে নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে গণভোটে অংশগ্রহণ করার আহ্বান জানানো হবে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে গণভোটে জনগণ যেন পরিবর্তনের স্বপক্ষে থেকে ‘হ্যাঁ’ ভোট প্রদান করে সেই আহ্বানটাও জানানো হবে। হ্যাঁ ভোট প্রদান করলে ক্ষমতার ভারসাম্যে, জনগণের ক্ষমতায়নে, মানুষের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন কোন পরিবর্তন আসবে—সেগুলো জনগণকে বোঝানো হবে।
তথ্য উপদেষ্টা বলেন, ‘আমরা ৬৪টি জেলায় গিয়ে বিশেষ করে গণভোটে কেন সরকার হ্যাঁ বলছে—তা সাধারণ মানুষসহ সুধীজনকে বোঝাচ্ছি। এর অংশ হিসেবে আমরা ভোটের রিকশার প্রচলন করেছি। পাশাপাশি আমরা গ্রামপর্যায়ে উঠান বৈঠক করছি। মানুষকে বলা হচ্ছে, তাদের প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে। আমরা আশা করি, ২২ জানুয়ারি থেকে যখন নির্বাচনী প্রচারণা শুরু হবে, তখন বিভিন্ন দলগুলো তাদের বার্তাগুলো নিয়ে যাবে।’

রিজওয়ানা হাসান বলেন, ‘আমরা যে সংস্কার প্রক্রিয়ার কথা বলছি—তা সরকারের আরোপিত কিছু না। সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের নিয়ে সরকার কমিশন গঠন করেছে। কমিশনের সেই রিপোর্টগুলো থেকে গণভোটের জন্য ছয়টি রিপোর্ট, যা নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত, যেগুলো ক্ষমতার ভারসাম্যের বিষয়ে কথা বলেছে সেইগুলোর মূল সংস্কার প্রস্তাব নিয়ে গণভোটের জন্য প্রস্তুত করা হয়েছে। আমরা আশা করি, জনগণ সংস্কারের পথে পরিবর্তন করে নতুন বাংলাদেশের পথে হাঁটবে।’
অনুষ্ঠানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এইচ এম জাহিদ ও গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল জলিলসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে