ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগামীকাল সোমবার থেকে যান চলাচল আবার নিয়ন্ত্রণ করা শুরু হবে। বইমেলা এবং রমজান উপলক্ষে গত দুই মাস যান চলাচল শিথিল থাকার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন পুনরায় এ সিদ্ধান্ত নিয়েছে। আজ রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বইমেলা এবং রমজানের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান চলাচল পুনরায় নিয়ন্ত্রণের কাজ আগামীকাল সোমবার শুরু হবে। শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনগুলোতে বেলা ৩টা থেকে রাত ১০টা এবং অফিস চলাকালীন দিনগুলো সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এ নিয়ন্ত্রণ চলবে।
এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোতে—শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত—ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবা (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার গাড়ি, অনলাইন শপিং বাহনসহ অন্যান্য সরকারি গাড়ি) ব্যতীত ক্যাম্পাসের ভেতরে অন্য যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। তবে গণপরিবহন এবং ভারী যানবাহন প্রবেশ সব সময় নিয়ন্ত্রিত থাকবে।
সেই সঙ্গে অংশীজনদের মতামত, পরামর্শ এবং বাস্তব অবস্থার ভিত্তিতে এ সিদ্ধান্ত সময়ে সময়ে পুনর্মূল্যায়ন হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্ত কোনো নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করবে কি না, এ প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার শিক্ষার্থীদের নিরাপত্তা সবার আগে। শিক্ষার্থীরা এ সিদ্ধান্তকে আগেই সাধুবাদ জানিয়েছে। তবে কোনো একটি বিষয়ে সবার একমত না হওয়াই স্বাভাবিক। এ ক্ষেত্রে বৃহত্তর স্বার্থকেই আমরা প্রাধান্য দেব।’
এর আগে গত বছরের ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যান চলাচল নিয়ন্ত্রণের এ সিদ্ধান্ত গ্রহণ করে। এ বছরের ফেব্রুয়ারির শুরু থেকে একুশে বইমেলা উপলক্ষে এটি শিথিল করা হয়।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৮ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে