প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন। তিনি ১৮তম বিসিএস (তথ্য–সাধারণ) ক্যাডারের কর্মকর্তা। এখন শামসুদ্দিন পিআইবির সদ্য সাবেক ডিজি জাফর ওয়াজেদের স্থলাভিষিক্ত হলেন।
আজ বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. মাসুদ খাঁন স্বাক্ষরিত অফিস আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে। পিআইবির সেমিনার কক্ষে নিয়োগপ্রাপ্ত মহাপরিচালক আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তা- কর্মচারীরা।
জানা গেছে, আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন এর আগে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক, গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক (কারিগরি) পদে দায়িত্ব পালন করেছেন।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩৫ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে