
রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর থেকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত অনুসন্ধান করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে।
আজ বুধবার এক খুদে বার্তায় সংবাদমাধ্যমকে এসব তথ্য জানায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর।
বার্তায় বলা হয়, তদন্ত কমিটিতে সভাপতি হিসেবে থাকবেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মো. মামুনুর রশিদ এবং সদস্যসচিব হিসেবে থাকবেন ঢাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান।
এ ছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা উত্তর জোন ২-এর উপসহকারী পরিচালক অতীশ চাকমা, তেজগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজিম উদ্দিন সরকার ও ঢাকা-২৩ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. সোহরাব হোসেনকে কমিটির সদস্য করা হয়েছে।
পাঁচ সদস্যের এই কমিটি ঘটনাস্থলের নমুনা সংগ্রহ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, আগুনের বিস্তার ও নিয়ন্ত্রণপ্রক্রিয়া, নিরাপত্তা ঘাটতিসহ সব ধরনের বিষয় পর্যালোচনা করবে বলে বার্তায় উল্লেখ করা হয়।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৫ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
১২ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
২১ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে